শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ

দুগ্রুপের সংঘর্ষ

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার হোমনায় বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাজার কমিটির সভাপতি মো. আক্তার উদ্দিন ও স্থানীয় মো. আবু তাহের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। 

রবিবার সকাল এগারোটার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগসিতারামপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে বাগসিতারামপুর বাজারে একটি ওয়াজ মাহফিল চলাকালে পাশের একটি দোকানে আক্তার উদ্দিন প্রধান এবং আবু তাহেরের মধ্যে বাজারের সভাপতির পদ নিয়ে তর্কবিতর্ক হয়। এ সময় দুজনের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্ঠি হলে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। রবিবার সকাল দশটায় এ ঘটনার সালিশি বৈঠকে  দুই গ্রুপের লোকজন পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর আক্রমণ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগর ও ঢাকায় চিকিৎসাধীন।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণ ও আধিপত্য বিস্তার নিয়েই এ মারামারির ঘটনা। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়