শিরোনাম
◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ১২:২৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কের পাশে তুলছিলেন সেলফি, মোটরসাইকেলের ধাক্কায় হাসপাতালে ৪ বন্ধু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : সড়কের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন চার বন্ধু। এ সময় চলন্ত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাদের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় চার বন্ধুসহ মোটরসাইকেল চালক ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অটোরিকশার যাত্রী নাজির উল্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাগোনিউজ২৪

আহত নাজির শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। আহত চার বন্ধু হলেন ফরহাদ হোসেন, তারেক হোসেন, মেহেদি হাসান ও শরীফ হোসেন।

তারা লক্ষ্মীপুর পৌরসভা বিভিন্ন এলাকার বাসিন্দা। আহত মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন বাঞ্চানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত নাজির উল্যার ছেলে আবদুর রহমান জানান, মজুচৌধুরীর হাটে তার বাবার চায়ের দোকান রয়েছে। সেখান থেকে তিনি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি অটোরিকশার সামনে বসেছিলেন। 

ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তখন সড়কের পাশেই চার যুবক সেলফি তুলছিলেন।

মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় তার বাবার ডান পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম মোহাম্মদ আফজাল বলেন, আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুজনকে তাদের স্বজনরা নিয়ে গেছেন। একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ

  • সর্বশেষ