শিরোনাম
◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? ◈ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার 

নিহত চালক

অপু রহমান, নারায়ণগঞ্জ : জেলায় আবারও এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৭অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ইজিবাইক চালকের নাম মোঃ সুজন মিয়া (৪৫)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের মিজমিজির শাহী মসজিদ এলাকায় মনসুর মাস্টারের বাড়িতে পরিবার নিয়ে  ভাড়া থাকতো।

নারায়ণগঞ্জে গত পাঁচ দিনে এ নিয়ে দুজন ইজিবাইক চালকের লাশ উদ্ধার করলো পুলিশ। এর আগে ২ অক্টোবর (রবিবার) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মিশুক চালক কায়েসের লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, শুক্রবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার পরিবারের লোকজন থানায় আছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। পাশাপাশি হত্যাকারিদের শনাক্ত  ও আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়