শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১২:০৬ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেল রোহিঙ্গা নাগরিকের পা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কাছে মিয়ানমারের অংশে রাখা মাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহত আব্দুল কাদের ঘুমধুম ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।

বিস্ফোরণে আহত ব্যক্তির স্বজন মো. হোসেন জানান, সীমান্তের কাঁটাতারের কাছে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণ ঘটে। এতে আবদুল কাদের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থা খারাপ হলে সন্ধ্যায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘সীমান্তের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুল কাদের মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন বলে শুনেছি।’

কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার তারেকুল ইসলাম জানান, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়