শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে সিএনজি অটোরিকশায় মিটার নেই,  ইচ্ছেমতো ভাড়া আদায়

সিলেট মহানগরের একটি সড়ক

সুবর্ণা হামিদ: নগরীর আম্বরখানা থেকে বন্দর বাজার এসে ১৫ টাকা ভাড়া দিচ্ছেন নাজমুল কবির। এই ভাড়া নিতে নারাজ সিএনজি অটোরিকশা চালক। দু’জনের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক, গাড়িতে সামনে পিছে আরো তিন জন যাত্রী। চালকের দাবি, ২০ টাকা দিতে হবে। যাত্রীর দাবি, তিন জনের বেশি যাত্রী গাড়িতে তুলেছেন চালক; তাহলে তো ভাড়া কম হওয়া কথা। এ নিয়ে রাস্তার মাঝখানে হট্টগোল। এমন দৃশ্য এখন প্রায়ই দেখা যায় সিলেট মহানগরে। 

বিভাগীয় শহর হলেও এখানে সিএনজি অটোরিকশাতে মিটার নেই। গ্রিল ও দরজা না থাকায় অতিরিক্ত যাত্রী তোলেন চালকরা। ভাড়াও চান খেয়ালখুশি মতো। 

কলেজ ছাত্রী রিনা আক্তার বলেন, আমি জিন্দাবাজার এলাকার বাসিন্দা। সকালে সময় বাঁচাতে অটোরিকশায় আম্বর খানায় কলেজে আসি। কিন্তু প্রতিদিনই আমাকে বাড়তি ভাড়া দিতে হয়, কারণ আমি পেছনের সীটে বসি। সেখানে তিন জনের বেশি বসা যায় না। তাই আমি দুই সীট নিয়ে বসি। কিন্তু চালক আমার কাছ থেকে দুই সীটের ভাড়া নিলেও সামনে আরেক জন যাত্রী উঠায়, কিন্তু ভাড়া কম দিতে চাইলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। লজ্জায় কিছু বলতেও পারি না।

তবে বেশিরভাগ চালক এমন অভিযোগ অস্বীকার করেছেন। নগরীর আম্বর খানা থেকে বন্দর বাজার রোডে গাড়ি চালাল আবু হোসাইন। তিনি বলেন, আমি কখনো তিন জনের বেশি যাত্রী গাড়িতে তুলি না। ভাড়াও বেশি নেই না। কারণ পুলিশ এক বার মামলা দিলে চার থেকে পাঁচ হাজার জরিমানা হয়। তার চেয়ে বরং সাবধানে থাকা ভালো বলে আমি মনে করি। তবে এটাও ঠিক, কিছু ড্রাইভার আছে যারা যাত্রী বেশি নেয়, ভাড়াও বেশি নেয়। আবার তারা মামলাও খায়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের বলেন, সিএনজি অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহন বা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরীর প্রতিটা পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের এ বিষয়ে অবগত করা হয়েছে। কোন যাত্রী ৯৯৯ এ অভিযোগ করলেও পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ