শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:৪২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ফোনে ৩৮ ক্যাসিনো অ্যাপ চালিয়ে জুয়ার নেটওয়ার্ক, যুবক গ্রেপ্তার

একটি মাত্র স্মার্টফোন ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপের মাধ্যমে জুয়ার বিশাল নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলী ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে খোরশেদ আলীকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়। প্রাথমিক ডিজিটাল ফরেনসিক যাচাইয়ে তার ফোনটিতে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপ ইনস্টল করা ছিল। এসব অ্যাপের মাধ্যমে তিনি ইন্টারনেটভিত্তিক জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। খোরশেদ আলী বিভিন্ন অনলাইন পোর্টাল, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজ নামে তৈরি ক্যাসিনো আইডির মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত খোরশেদ কেবল নিজে জুয়া খেলতেন তা-ই নয়, বরং স্থানীয় বহু তরুণ ও সাধারণ মানুষকে অনলাইন ক্যাসিনোয় যুক্ত করতেন। তার কার্যক্রমের মাধ্যমে অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, প্রলোভনে পড়ে অনলাইন জুয়ায় জড়িয়ে বহু পরিবার দেউলিয়া হয়েছে এবং ঋণের চাপে পড়ে আত্মহননের মতো ঘটনাও ঘটেছে। খোরশেদের গ্রেপ্তারের পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে এ জাতীয় অপরাধের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযানের দাবি জানিয়েছেন।

এ ঘটনা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল জানান, মাদক, অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য একটি বড় অভিশাপ। তাই মাদক, অনলাইন জুয়া ক্যাসিনোসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অপরাধী যেই হোকনা কেনে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে সব সময়।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।