শিরোনাম
◈ মিয়ানমারের সঙ্গে সীমিত বাণিজ্য শুরু, প্রাণ ফিরছে টেকনাফ স্থলবন্দরে ◈ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:২৮ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়নের চেষ্টা করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়নের চেষ্টা করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। কক্সবাজারের সমুদ্র সম্পদ, পর্যটন শিল্প, গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য প্রাকৃতিক যে সম্পদ আছে, এগুলো আহরণ করলে বিশাল একটি রাজস্ব শুধুমাত্র কক্সবাজার থেকে আহরণ করা সম্ভব। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দেওয়া হয়েছে। গভীর সমুদ্রের সম্পদ আহরণের প্রচেষ্টা চলছে। কক্সবাজারে ব্লু ইকোনোমি এবং মেরিন সাইন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে। ওইখানে সমুদ্র ভিত্তিক গবেষণা পরিচালিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার ৭ আগস্ট সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কক্সবাজারকে শুধুমাত্র পর্যটন এলাকা হিসেবেই মানুষ চিনে। কিন্তু কক্সবাজারে যে আরো অনেক বেশি সম্পদ লুকায়িত আছে, সেগুলোকে আমাদের আহরণ করতে হবে। আমরা আবিষ্কার করেছি এখানকার সম্পদ। প্রকৃতি আমাদেরকে দিয়েছে আমরা শুধু তার সম্ভাবনাকে আবিষ্কার করব। সে অর্জন করার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তারেক রহমানের যে প্ল্যান সে প্ল্যান বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ। আর এই প্ল্যান বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়নের চেষ্টা করবেন। প্রকৃতিকে সংরক্ষণ করে রিসোর্ট বানানো হবে। শুধুমাত্র উচু উঁচু বিল্ডিং দিয়ে কোন ট্যুরিজম হতে পারে না, প্রকৃতিকে সংরক্ষণ করে প্রাকৃতিকভাবে স্থাপনা করতে হবে। সমুদ্র সৈকতকে আরো সুন্দর করা হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রকৌশলী মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, পুরো ১০০ কিলোমিটার জুড়েই সমুদ্রসৈকতকে ব্যবহার করা হবে। যাতে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যায় সেইরকম কর্মকাণ্ড শুরু করতে হবে। কক্সবাজারকে নিয়ে যেন পুরো জাতি গর্ব করতে পারে সেভাবেই কক্সবাজারকে সাজাতে হবে।

বক্তব্য শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, ল্যাপ্টেন কর্নেল আবু নাঈম মুহাম্মদ তালাত, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের  স্বপ্নচূড়া আবাসিক প্রকল্প উদ্বোধনের পর কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে শুক্রবার রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্যে তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়