শিরোনাম
◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেধাবৃত্তি পেল নবীনগরের পাঁচ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা সনদ ও পুরস্কার দেওয়া হয়েছে। ‘পড় তোমার প্রভুর নামে’ প্রতিপাদ্যে উস্তাদ হাসান আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৩ আগস্ট) থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেধাবৃত্তি কর্মসূচিতে অংশ নেয় থোল্লাকান্দি, কুলাশিন, মানিকনগর, বড়িকান্দি ও কাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচিত ১৫ জন শিক্ষার্থীর হাতে অতিথিরা মেধাবৃত্তির সম্মাননা, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সলিমগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি দেওয়ান আফতাবুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার সহসভাপতি, সাবেক এনএসআই কর্মকর্তা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুলসংগীত শিল্পী করিম হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নুর মোহাম্মদ শিকদার মিঠু।

স্বাগত বক্তব্য দেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু। আরও বক্তব্য দেন থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আমির ফয়সাল, থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বাবুল, ব্যবসায়ী মোহাম্মদ আলী এবং অভিভাবক প্রতিনিধি শিক্ষক উজ্জ্বল ভৌমিক।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে এবং শিক্ষা নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আলোচনা সভায় বক্তারা উস্তাদ হাসান আলী খাঁনের শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়