শিরোনাম
◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী  

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে দুই চোরাকারবারীসহ ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ 

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও মসলাসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেল এবং একটি ডিআই পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ১৬ হাজার টাকা।

​ছাতক থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১হাজার ৩৮০ পিস ভারতীয় ক্রীম ও ০১টি মোটরসাইকেলসহ আব্দুল করিম (২৬) নামক এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে সিলেট সদর উপজেলার পশ্চিম কাজলশাহ সোনার বাংলা এলাকাররইয়ব আলীর পুত্র। উদ্ধারকৃত মালামালের ​আনুমানিক মূল্য ২লক্ষ ৭৬হাজার টাকা। মামলা নম্বর: ছাতক থানা মামলা নং- ১৫(০৩)২৬।

​পৃথক আরেকটি অভিযানে একটি পিকআপ গাড়িসহ সাবেক ইউপি সদস্য মোঃ জুয়েল আহমদ (২৮) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে বিপুল পরিমাণ আমদানিকৃত মসলা ও ক্রীম উদ্ধার করা হয়েছে। সে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার মিয়া পুত্র। ​উদ্ধারকৃত মালামালের ​আনুমানিক মূল্য: ৯লক্ষ ৪০হাজার টাকা।

​পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে চোরাচালান আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।  ০৯ মার্চ আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়