শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পের কারিতাস কার্যালয়ে আগুনে পুড়েছে ৫০ লাখ টাকার মালামাল

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাসের কার্যালয়ে আগুনে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

রবিবার দুপুর ২ টার দিকে কুতুপালং মধুরছড়াস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আগুনে সূত্রপাত হয়। আধা ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ক্যাম্পে দায়িত্ব থাকা এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি জানান, প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। কার্যালয়টি পুড়ে গেছে। যেখানে থাকা অনুমানিক ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছে। কোন হতাহত নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়