শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার ১১টি আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: টানা দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার ও শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। যাচাই-বাছাই চলাকালে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র, সমর্থনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এদিন ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।

মনোনয়ন বাতিলের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এ আসনে জমা দেওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক যাচাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৯ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ৮ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১০ জনের মধ্যে ১ জনের ও কুমিল্লা-৬ আসনে ১১ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৭ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ জনের, কুমিল্লা-৮ আসনে ১০ জনের মধ্যে ২ জন, কুমিল্লা-৯ আসনে ১৩ জনের মধ্যে ৮ জনের, কুমিল্লা-১০ আসনে ৯ জনের মধ্যে ৪ জন ও কুমিল্লা-১১ আসনে ৯ জনের মধ্যে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টি সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ। কুমিল্লা-২ আসনের ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-৩ আসনের জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান। কুমিল্লা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আঃ করিম, খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন। কুমিল্লা-৫ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি ও কুমিল্লা-৬ আসনের বাসদের কামরুন নাহার সাথী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ। কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সজল কুমার কর। কুমিল্লা-৮ আসনের জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোঃ আলী আশ্রাফ, কুমিল্লা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী, আজিম কন্যা সামিরা আজিম দোলা, ইয়াসির মোহাম্মদ ফয়সালা আশিক, মোঃ আবুল কাশেম, জুলফে আলী, জাতীয় পার্টির মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল, খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান।

কুমিল্লা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া ও মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান। এর মধ্যে এ আসনের মো. আবদুল্লাহ আল নোমান ও রমিজ বিন আরিফের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যাদের এ সিদ্ধান্তে আপত্তি রয়েছে তারা আইন অনুযায়ী ৫ তারিখ থেকে আপিল করতে পারবেন নির্বাচন কমিশনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়