শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত, স্থানীয়দের মধ্যে খুশির সঙ্গে আছে শঙ্কা

সাভার পৌরসভা ও আশুলিয়াকে একত্রিত করে ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের সরকারি নীতিগত সিদ্ধান্তের ফলে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেমন সিটি করপোরেশনের মর্যাদা প্রাপ্তি এবং উন্নত নাগরিক সুবিধা পাওয়ার প্রত্যাশা রয়েছে, তেমনি অপরদিকে নতুন প্রশাসনিক কাঠামো, বর্ধিত কর এবং সম্ভাব্য অন্যান্য পরিবর্তনের বিষয়ে উদ্বেগ আছে। সিদ্ধান্তটি স্থানীয় সরকারের একটি নীতিগত অনুমোদন, যা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। 

আনন্দ ও প্রত্যাশা

স্থানীয় লোকজন বলছেন, সিটি করপোরেশনের মর্যাদা পেলে উন্নত নাগরিক সুবিধা, যেমন উন্নত রাস্তাঘাট, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য সরকারি সেবা পাওয়া যাবে। পাশাপাশি একটি বৃহত্তর প্রশাসনিক কাঠামো গঠনের ফলে সাভার ও আশুলিয়ার মতো দুটি এলাকার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। উন্নয়নের গতি বাড়বে বলে আশা করা যায়। এ ছাড়া আশুলিয়া উন্নয়ন ফোরামের মতো সংগঠনগুলো এর আগে থেকেই আশুলিয়াকে পৌরসভা ঘোষণা, হাসপাতাল নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের মতো উন্নয়ন কর্মকাণ্ডের দাবি জানিয়ে আসছিল, যা সিটি করপোরেশন গঠনের মাধ্যমে বাস্তবায়নের পথ সুগম হতে পারে। 

শঙ্কা 

Advertisement

কেউ কেউ বলছেন, নতুন সিটি করপোরেশন গঠনের পর করের পরিমাণ বাড়তে পারে। নতুন প্রশাসনিক কাঠামোতে স্থানান্তরের ফলে কিছু চ্যালেঞ্জ এবং পরিবর্তন আসতে পারে। সব ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রেও সময় লাগতে পারে। সিটি করপোরেশনের অধীনে জনগণের মৌলিক চাহিদা পূরণ, যেমন আবাসন, পরিবহন এবং অন্যান্য পরিষেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। 

সাভার পৌরসভা ও আশুলিয়াকে একত্র করে ‘সাভার সিটি করপোরেশন’ এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা। গত ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

দেশের ১৩তম সিটি করপোরেশন

সাভার উপজেলার মডেল থানা ও আশুলিয়া থানা নিয়ে গঠিত হবে ‘সাভার সিটি করপোরেশন’। এর ফলে সাভার পৌরসভাসহ দুই থানার অধীনে ইউনিয়নসমূহের বিলুপ্তি ঘটবে। বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ। সাভার হবে দেশের ১৩তম সিটি করপোরেশন। এ ছাড়াও দেশে বর্তমানে ৩৩০টি পৌরসভা রয়েছে। কেরানীগঞ্জ পৌরসভা হলে সেটি হবে ৩৩১তম। 

সাভারে আনন্দ, শঙ্কা ও আলোচনা সবই চলছে। অনেকে মিষ্টিমুখ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ সমালোচনাও করছেন। অনেকে লিখেছেন, ‘সাভার সিটি করপোরেশন নামটা বড়, সুবিধা কই? সাভারকে সিটি করপোরেশন করা মানে উন্নয়ন নয়, বোঝা বাড়ানো। ট্যাক্স বাড়বে, খরচ বাড়বে, কিন্তু সুবিধা আগের মতোই থাকবে। রাস্তা ভাঙা, ড্রেন বন্ধ, ময়লা সব জায়গায় এই অবস্থায় সিটি করপোরেশন? উন্নয়ন কাগজে, ভোগান্তি বাড়বে বাস্তবে।’

ওয়াসার পানি ও কর নিয়ে দুশ্চিন্তা

তবে সিটি করপোরেশন ঘোষণায় খুশি বেশিরভাগ মানুষ। যদিও কর বৃদ্ধি, ঢাকা ওয়াসার পানি ও নাগরিক সুবিধা নিয়ে দুশ্চিন্তা আছে। তবে প্রায় সবার সবচেয়ে বেশি দুশ্চিন্তা ওয়াসার পানি নিয়ে।

পৌর এলাকার বাসিন্দা নাজমা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিটি করপোরেশন হলে সাভারের আরও উন্নত হবে। কিন্তু ঢাকা ওয়াসার ময়লাযুক্ত পানি আমরা ব্যবহার করতে চাই না। সিটি করপোরেশনের পাশাপাশি আমরা এখানের পরিষ্কার পানি পান করতে চাই। এজন্য ব্যবস্থা করতে হবে। এটাই চাওয়া।’

পৌর এলাকার আরেক বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘ওয়াসার ময়লাযুক্ত পানি পান করতে হয় কমবেশি সবার। সিটি করপোরেশন হলে সাভারের পরিষ্কার পানিই আমরা পান করবো। ঢাকা ওয়াসার পানি পান করবো না। তবে এমন উদ্যোগের মধ্য দিয়ে সাভার-আশুলিয়া উন্নয়নের পথে হাঁটবে।’

সিটি করপোরেশন হলে নাগরিক সুবিধা বাড়বে বলে মনে করছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যারা পৌরসভায় বসবাস করি, নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। তবে সিটি করপোরেশন হলে নাগরিক সুবিধা বাড়বে, এটা নিশ্চিত। এজন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা আগেভাগে নিতে হবে। সিটি করপোরেশন হলো, জনগণের কর বাড়লো কিন্তু নাগরিক সুবিধা বাড়লো না; তখন কিন্তু মানুষ বিষয়টি ভালোভাবে নেবে না। উল্টো সবাই ক্ষুব্ধ হবে।’

ওয়াসার পানি নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সাভারের পানি খ