শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাট সরকারি অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়ামসংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সুমন, স্টেডিয়ামসংলগ্ন এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু ও এক নারী।

অভিযোগ রয়েছে, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে নিয়ে আসেন। পরে সুমন ও ফখরুল বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। ভোররাতে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হলে বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ বিষয়ে বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপকমিশনার আবুল কালাম আজাদ জানান, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশ একটি মামলা করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যাঁরা অপরাধ করেছেন, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়