শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রামে আ'লীগের সাধারন সম্পাদক হাবিবুর গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। বুধবার (১৪ মে) বিকেলে ওই ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাটগ্রাম থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হাবিবুর দহগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বলে জানা গেছে।

পুলিশ জানায়, হাবিবুর নিজ বাড়িতে অবস্থান করছিলেন এই গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুরের পর তার বাড়ির পাশের গুচ্ছগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার কাা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে। এরপরেও তার বিরুদ্ধে আরো অন্য কোন মামলা রয়েছে কি না যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়