শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৯মে) বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে বিভিন্ন শ্লোগানে মিছিলটি ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করে ছাত্র-জনতা। 

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আল মাহমুদ, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রোটারী আবদুল আউয়াল হামদু, জেলা সভাপতি আবদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বেলায়েত পাটোয়ারী, হাবিবুর রহমান ফাহিম, এনসিপির প্রতিনিধি আলমগীর হোসেন, আবদুল হামীদ প্রমুখ।

তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮অক্টেবর লগি-বইঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২৪শে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশের মাটিতে আর নেই। তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়