শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ফসলি জমির টপসয়েল কাটায় অর্ধলাখ টাকা জরিমানা 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ফসলি জমির ওপরের অংশ (টপসয়েল) অবৈধভাবে কাটে বিক্রয় করার অপরাধে মো. হানিফ নামে একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর এ মৌসুমে স্থানীয় একটি চক্র দিনদুপুরে বা রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করে দিচ্ছেন। ওই সিন্ডিকেটের সাথে রাজনৈতিক প্রভাবশালীরাও জড়িত। চক্রটি প্রভাবশালী হওয়ায় সাধারণ কৃষকরা ভয়ে চুপ থাকেন। চক্রটি জমির মালিকদের টাকার ‘লোভ’ দেখিয়ে মাটির ব্যবসা করছেন। অবৈধভাবে ফসলি জমির এসব মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছেন সিন্ডিকেট সদস্যরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন, ফসলি জমির ওপরের অংশ (টপসয়েল) কেটে বিক্রয় করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী মো. হানিফ নামে একজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফসলি জমির মাটি কাটা বন্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়