শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৭ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ান এক ছাত্রীকে যৌন নিপীড়ন: বাকৃবি অধ্যাপককে চাকরিচ্যুত

মালয়েশিয়ান এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান এক ছাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত বছরের ১৪ অক্টোবর সিন্ডিকেটের জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে, অধ্যাপকের বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম সভায় চূড়ান্তভাবে তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাকৃবি কর্মচারী আইন অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়, যা ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর বাকৃবি ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক শিক্ষার্থী অধ্যাপক হারুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ