শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে ইটভাটায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

আশরাফ আলী, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটভাটায় সংঘর্ষে আহত বিএনপি কর্মী আবু সাঈদ (৫০) মারা গেছেন। সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবু সাঈদ উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের দেড়গাঁও গ্রামের বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি শাহাব উদ্দিনের ছেলে। আবু সাঈদ নিজেও বিএনপির কর্মী বলে দাবী তার পরিবারের।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর উস্থি ইউনিয়নের ধাইরগাঁও এলাকার এম কে ডি ইটভাটা থেকে জোর করে ইট নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন আবু সাঈদ। পরে তাকে স্বজনরা মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিসাধীন অবস্থায় ২ মাস ১৩ দিন পর মারা যান তিনি। এ ঘটনায় তৎসময়ে পাগলা থানায় মামলা দায়ের করে তার পরিবার।
নিহতের পিতা শাহাব উদ্দিন জানান, এম কে ডি ইটভাটায় মালিকানা বিরোধ নিয়ে সংঘর্ষের সময় আমার ছেলেসহ ৭/৮ জন আহত হয়। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় আবু সাঈদ।


প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর উস্থি ইউনিয়নের দেড়গাঁও গ্রামে গোলাম হায়দার খান নামের এক ব্যক্তির ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ চলছিল। পরে ১৮ নভেম্বর উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ঘের ঘটনা ঘটে।
পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়ের করে। হাসপাতালের মারা যাওয়া আবু সাঈদের মরদেহ পোষ্ট মর্টেমের পর কোতোয়ালী থানা পুলিশ পরিবারের হাতে তুলে দেবে। আবু সাঈদের পরিবারের দায়েরকৃত পূর্বের মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়