শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১২:২১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে চাই : সচিব সালেহ আহমেদ

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ভূমি সেবাকে আরও সহজ করার কথা বলেছেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে চাই।
 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন, উপ-সচিব সেলিম আহমেদ, এমদাদুল হক চৌধুরী, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির।

সচিব বলেন, নামজারি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হওয়ায় এখন ভোগান্তি কমেছে। তবে মাঠপর্যায়ে যেসব ভূমি কর্মকর্তা রয়েছেন কাজের ক্ষেত্রে তাদের মানসিকতা আরও পরিবর্তন করতে হবে। মানুষের সেবা দেওয়ার সর্বোচ্চ মানসিকতা পোষণ করতে হবে।
 
 
 
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকার চায় ভূমি সেবায় কোনোভাবে যেন সেবা গ্রহীতা হয়রানিতে না পড়েন। আমরা যারা ভূমি সেবা দেওয়ার কাজে সরাসরি যুক্ত, তাদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়