শিরোনাম
◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায়  সরকারি জমি, কবরস্থান দখল করে সাবেক পিপি ও আ’লীগ নেতার এতিমখানা নির্মাণ!

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমানের বিরুদ্ধে এতিমখানার নামে সরকারি জমি দখল, ১৫০ জনকে দাফন করা কবরস্থান দখল এবং সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে।

অ্যাডভোকেট মুজিবুর রহমান জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর মধ্যমপাড়া এলাকার মৃত মহব্বত আলীর ছেলে। তিনি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। আব্দুল মতিন খসরুর অনুগ্রহে ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর পিপি হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

অনুসন্ধানে জানা গেছে, নিজ এলাকা বুড়িচংয়ের পীরযাত্রাপুর এলাকায় মধ্যমপাড়া আবির মান্দারবাড়ির পাশে ২০১৩ সালে উত্তর যাত্রাপুর মৌজার ৬৩৯ হালদাগ এবং সাবেক ৪১৪ দাগের ১৫ শতক পৈতৃক সম্পত্তি মাদরাসা ও এতিমখানার নামে ৫২৭১ নম্বর দলিলে ওয়াকফ করেন সাবেক পিপি মুজিবুর রহমান, তার ভাই আজিজুর রহমান, আতিকুর রহমান, বোন ইয়াসমিন, নাজমা বেগম এবং মা মানিকজান বিবি।

ওয়াকফকৃত ওই জমিতে মাদরাসা ও এতিমখানা করার কথা থাকলেও সাবেক পিপি মুজিবুর রহমান প্রভাব খাটিয়ে কৌশলে এতিমখানাটি সেখানে না করে পীরযাত্রাপুর মধ্যমপাড়া আবীর মান্দারবাড়ি পারিবারিক কবরস্থানের ওপর নির্মাণ করেন।

স্থানীয়রা জানান, ওই এলাকার প্রায় ৪০টি পরিবারের অন্তত ১৫০ জন মানুষকে দাফন করা ওই কবরস্থানের ওপর মাদরাসা ও এতিমখানাটি নির্মাণ করতে বাধা দিলেও প্রভাব খাটিয়ে সেখানেই নির্মাণ করেন মুজিবুর রহমান। শতবর্ষী ওই কবরস্থানে এতিমখানা নির্মাণে  স্থানীয়রা বাধা দিলেও তাতে কোনো কর্ণপাত করেননি তিনি। যারাই বাধা দিতে এসেছেন কিংবা প্রতিবাদ করেছেন সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন সাবেক এই পিপি।

পূর্বপুরুষদের শায়িত করা ওই কবরস্থান পুনরুদ্ধার চেয়ে  রোববার (২৭ অক্টোবর) দুপুরে ওই এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে ৯০ বছর বয়সী রমিজ উদ্দিন বলেন, এখানে আমার মা, বাবা এবং ভাইদের কবর। মুজিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে সেটি দখল করেছেন। আমি আমার বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারি না।

স্থানীয় জয়নাল আবেদিন বলেন, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি কেউ মারা গেলে এখানে দাফন করতে। এখানে আমার আপন ভাইয়ের কবর রয়েছে। মুজিবুর রহমান সেটি দখল করে মাদরাসা তৈরি করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, যে কবরস্থানের ওপর মাদরাসাটি নির্মাণ করা হয়েছে সেটি মূলত সরকারি খাস জমি। উত্তর যাত্রাপুর মৌজার ১ নম্বর খতিয়ানের সাবেক ৩৫৭ এবং হালদাগ ৮৯৯ এর ২৩ শতক সরকারি খাস জমি দখল করে মাদরাসা ও এতিমখানা নির্মাণ করেন মুজিবুর রহমান। কবরস্থানটি যে সরকারি খাস জমির ওপর সেটি স্থানীয় লোকজন না জানলেও ঠিকই জানতেন মুজিবুর। কৌশলে সেটি সরকারি জায়গার ওপর নির্মাণ করে নিজের বাবার নামে নামকরণ করে তিনি এলাকায় নিজেকে মহামানব হিসেবে পরিচিত করতে এমনটা করেছেন বলে দাবি স্থানীয়দের।

মাদরাসা ও এতিমখানার জমিটি সরকারি জমি বলে নিশ্চিত করেছেন পীরযাত্রাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, বিএস খতিয়ানের ৮৯৯  এবং আরএস খতিয়ানের ৩৫৭ নম্বর দাগের জমিটি সরকারি জমি। সেই জমিটির এখনও মালিক জেলা প্রশাসক মহোদয়। সেটি কাউকে হস্তান্তর করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের ওয়াকফকৃত জমিটি ভোগ-দখল করতে নিজের প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই সরকারি জমি দখল করে তাতে মাদরাসা ও এতিমখানা করেন মুজিবুর রহমান। 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওয়াকফকৃত জমিটিতে প্রচুর বড় বড় কচুরিপানা ভরে আছে। সেটি এখনো মুজিবুর রহমানদের দখলে রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে চালু করা হয় এতিমখানাটি। সেটির নামকরণ নিজের বাবার নামে করেন মুজিবুর রহমান। ‘পীর মহব্বত আলী দারুল ইসলাম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’ নাম দেন।

স্থানীয়দের আর্থিক সহায়তায় সেটি নির্মাণ কাজ শেষ করা হয়। চার তলা ফাউন্ডেশনের এক তলা দালানটি নির্মাণে ওই এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী আবুল কাসেম সকল নির্মাণসামগ্রী দেন ব্যক্তিগত তহবিল থেকে। এছাড়াও এলাকার লোকজন স্থানীয়ভাবে চাঁদা তুলে সেটির কাজ সম্পন্ন করেন। কিন্তু সাবেক পিপি মুজিবুর রহমান নিজের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন অনুদান এনে সেসব আত্মসাৎ করেন। ২০১৪ সালে চালুর পর থেকে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্টের আওতায় নিয়ে আসেন ওই মাদরাসা ও এতিমখানাটি। পরবর্তীতে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিআর) প্রতিটি অর্থবছরে এতিমখানাটির বিভিন্ন খাত দেখিয়ে বরাদ্দ এনে সেগুলো আত্মসাৎ করেন তিনি।

২০১৭-১৮ অর্থবছরের টিআর প্রকল্পের বরাদ্দের একটি তালিকা এসেছে প্রতিবেদকের কাছে। সেই তালিকায় বিভিন্ন খাত দেখিয়ে ২২টি বরাদ্দের জন্য আবেদন করা হয়। যার অর্থের পরিমাণ ৬০ লাখ ২১ হাজার ৫৯৮ টাকা। তবে চাহিদার সবগুলো বরাদ্দ দেওয়া হয়নি বলে দাবি করেছেন বুড়িচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান মুরাদ।

তিনি  বলেন, ২০১৭-১৮ অর্থবছরে টিআর প্রকল্পে যেসব বরাদ্দ চাওয়া হয়েছে সেসবের সবগুলো অনুমোদন হয়নি। যেসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোর পুরোপুরি কাজ করা হয়েছে। 

এছাড়াও সাবেক পিপি মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত মাদরাসাটিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে,  এতিম আছে তিনজন। কাগজে কলমে ৪২ জন অনাথ শিশুর নাম থাকলেও বাস্তবে সেখানে ১০-১২ জন শিশুকে পাওয়া গেছে। তিনজন ছাড়া তাদের কেউ কেউ মধ্যবিত্ত, কেউ নি¤œ মধ্যবিত্ত আবার কেউ নি¤œবিত্ত পরিবারের। তবে একেবারেই অনাথ কিংবা সুবিধাবঞ্চিত একজন শিশুকেও পাওয়া যায়নি। সেসব শিশুর মধ্যে এক জনের মা নেই, বাবা আছে। একজনের বাবা নেই, কিন্তু মা আছেন। হাফেজিয়া শাখায় পড়াশোনা করা সেসব শিশুদের অভিভাবকদের কাছ থেকে মাসিক বেতন নিচ