শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৪৬ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় বজ্রপাতে নারীসহ তিন জনের মৃত্যু

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। অপরজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার পৃথক তিনটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তিনটি মরদেহের মধ্যে একটি নারীর। তার নাম শমিরন বেগম। তিনি সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের সালাম পন্ডিতের স্ত্রী এবং ৬ সন্তানের জননী। অন্য দুইজনের মধ্যে একজন হলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের রুহুল আমিনের ছেলে ফরিদ চৌকিদার এবং অপরজন চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. মোতাছিন মিয়ার ছেলে পাভেল হোসেন।

এদের মধ্যে শমিরন বেগম এবং ফরিদ চৌকিদারের মৃত্যু হয়েছে বজ্রপাতে এবং পাভেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পাভেল একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ভোলা সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী  তিনটি মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ফরিদ চৌকিদারের মৃত্যু হয় এবং মঙ্গলবার সকালে পুলিশ পাভেলের মরদেহ উদ্ধার করে এবং বিকেলের দিকে নিজ বাড়িতে বজ্রপাতে শমিরন বেগমের মৃত্যু হয়। পৃথক তিনটি ঘটনায় সদর অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ