শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মায়ের সাথে কক্সবাজার যাওয়া হলো না কুমিল্লার  সাফিনের

শাহাজাদা এমরান, কুমল্লিা : কুমিল্লার দেবিদ্বারে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের হাদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটির নাম আব্দুল্লাহ আল সাফিন। সে একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা সাইফুল ইসলাম বলেন, স্ব-পরিবারে আজকে কক্সবাজার যাওয়ার কথা ছিল আমাদের। টিকেটও কেটে রেখেছিলাম। কিন্তু কি থেকে, কি হয়ে গেল।বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। সাফিন সাইফুলের দ্বিতীয় ছেলে। 

স্থানীয়রা জানায়, জয়পুর ও হাদিপুর পাশাপাশি গ্রাম। গতকাল সোমবার সফিন তার মায়ের সাথে নানার বাড়ি হাদিপুর বেড়াতে আসে। সকালে নানার বাড়ির উঠানে বসে, সফিন তার নানুর পাশে খেলছিল। নাতিকে উঠানে বসিয়ে নানু শামিমা আক্তার ঘরে যায় ফ্রীজ থেকে রান্নার সামগ্রী বের করতে। পরে এসে দেখে উঠানে সাফিন নেই। অনেক ডাকাডাকি ও খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি সাফিনকে। পরে বাড়ির পাশের একটি পুকুরে সাফিনের লাশ ভেসে উঠে। স্বজনরা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। সাফিনের মা সুমাইয়া বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। আমার সাফিন জন্মের তিনদিনের মাথায় তিনি বিদেশ চলে যায়। গত সপ্তাহে তিনি দেশে এসেছেন। আমার সাফিনের বাবার সাথে ভালো করে মিশতেও পারল না তার আগে আল্লায় লইয়া গেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, পানিতে ডুবে শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি আমাদের জানা নাই। পরিবারের পক্ষ থেকে কেউ যদি মৃত্যুর বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়