শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে  বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জেলার সদরপুরে শর্ট সার্কিট সংক্রান্ত বিদ্যুৎস্পৃষ্টে খলিল হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় খলিলের স্ত্রী শান্তি বেগমও (৫০) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

[৩] বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঘাটে খলিল হাওলাদারের নিজস্ব খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে। 

[৪] আহত খলিল হাওলাদারকে উদ্ধার করে স্থানীয়রা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে সদরপুর থানা হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ফেরত দিবে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নিহতের চাচাতো ভাই লোকমান হাওলাদার।

[৫] সদরপুর  থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, থানা হেফাজতে থাকা নিহতের মরদেহ যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো কালক্ষেপণ করা হচ্ছে না। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়