শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু জামিনে মুক্ত

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের সাবেক সমালোচিত চেয়ারম্যান মামদুল আমল বাবু। বুধবার (১০ জুলাই) বিকাল ৫টা ৪ মিনিটে জামালপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন হত্যা মামলার এই আসামি। 

[৩] গত বুধবার (৮ মে) বিচারপতি মো নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাবুকে জামিনের আদেশ দেন। 

[৪] আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ জগলুল কবির। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

[৫] এর আগে গত রোববার (৩০ মে) বাবুর জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্টের একই বেঞ্চ। রুলে বাবুকে জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

[৬] উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্তাধীন রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়