শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলান্দহে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জাহিদ হাসান, মেলান্দহ: [২] জামালপুরের মেলান্দহে লায়লা বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী'র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

[৩] বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে তার শশুরবাড়ী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

[৪] নিহত লায়লা বেগম খাবুলিয়া এলাকার  রফিকুল ইসলামের প্রবাসী ছেলে রকিবুল ইসলামের স্ত্রী ও ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চেংগানিয়া চর এলাকার আছর উদ্দিন (ভগলু) মন্ডলের মেয়ে।

[৫] পরিবার সূত্রে জানা গেছে, প্রায় বিশ বছর পূর্বে লায়লা বেগমের সাথে রকিবুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে দুই ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লায়লা বেগমের দুই বছরের ছোট মেয়ে দীর্ঘ সময় কান্না করতে থাকে। কান্নার শব্দ শুনে তার শশুর রফিকুল ইসলাম অনেক ডাকা ডাকা করেও কোন সাড়া শব্দ না পেয়ে তার ঘরে ঢুকে লায়লা বেগমকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৬] মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল'র মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়