শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেগুনবাগিচা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে। তার পরনে ছিল ময়লাযুক্ত চেক লুঙ্গি ও  প্রিন্টের চাদর।

[৩] সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপ পরিদর্শক এসআই ইমন মো. ইসতিয়াক। তিনি বলেন, বুধবার  সকাল ৯ টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানাধীন তোপ খানা রোড সেগুনবাগিচা এলাকায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। এরপর সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] এসআই আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়