শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:১৩ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটির দিনে কোথাও যানজট, কোথাও ফাঁকা

মুযনিবীন নাইম: [২] চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চলছে একের পর এক হরতাল-অবরোধ। তবে অবরোধ মুক্ত থাকছে শুক্র ও শনিবার। এরমধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে ঢাকার সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। কোনো কোনো সড়কে যানজট দেখা গেছে। তবে গণপরিবহনের সংখ্যা ছিল কিছুটা কম।

[৩] শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।

[৪] এর মধ্যে পল্টন, মতিঝিল, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর এলাকায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। এসব সড়কে তেমন যানজটের দেখা মেলেনি। তবে রামপুরা থেকে হোটেল তাঁজ পর্যন্ত কিছুটা যানজট ছিল। এছাড়া বাড্ডাতে যানবাহনের চাপ থাকলেও হাতিরঝিল ছিল ফাঁকা।

[৫] এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার ও হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখে যান চলাচল ছিল স্বাভাবিক। তেমন যানজট দেখা যায়নি। অপরদিকে চিটাগাং রোড, রায়েরবাগ, শনির আখরা সড়কে স্বাভাবিক ছিল যান চলাচল।

[৬] অন্যদিকে, শুক্রবার হওয়ায় নিউ মার্কেট ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মানুষের ভিড় দেখা গেছে। এতে করে সাইন্সল্যাব, কারওয়ান বাজার মোড়, সোনারগাও, এলিফ্যান্ট রোডে যানজটে পড়তে হচ্ছে। সেই যানজট আবার ফার্মগেট, বাংলামোটর ও পান্থপথে ছড়িয়েছে। এছাড়া মগবাজার, বাংলামোটর, শাহবাগ সড়কে ও গাড়ির চাপ ছিল।

[৭] তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক। সকালে যান চলাচল কম থাকলেও বিকেলের পর কিছুটা বেড়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

এমএন/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়