শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ১১:৫৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ, রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি- সংগৃহীত

সাদেক আলী: রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাস কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার জেরে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রাত ১১টা ২ মিনিটের দিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঢাকা রেলওয়ে পুলিশ, ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সকলের সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়। এর পরে রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর আবারও রেল যোগাযোগ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় সোহাগ পরিবহনের বাসটিতে চালক ও হেলপার ছিলেন। এ ঘটনায় চালক ও হেলপার অক্ষত রয়েছেন। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, মালিবাগে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ ছিল। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্রসিংয়ের গেইট বন্ধ ছিল না। বাসটি প্রায় ক্রসিং পার হয়ে গিয়েছিল। তখন পেছন দিক থেকে ট্রেনটি এসে ধাক্কা দেয়। সেসময় বাসে কোনো যাত্রী ছিল না। ট্রেনের গতি কম ছিল। 

  • সর্বশেষ