শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র তাপসের সাথে ইনটেলের বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাকের সাক্ষাৎ

শেখ ফজলে নূর তাপস

সুজিৎ নন্দী : ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সাথে সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওমর ইশরাক।

সাক্ষাতকালে ইনটেল চেয়ারম্যান ওমর ইশরাক ও মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রযুক্তির নানাবিধ উৎকর্ষ ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন। ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এ সময় ওমর ইশরাক ‘ঢাকা শহরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা' প্রণয়নসহ ঢাদসিক মেয়রের নানা উদ্যোগের প্রশংসা ও সফলতা কামনা করেন। এছাড়াও ইনটেল চেয়ারম্যান স্বাক্ষাতকালে ধানমন্ডিতে তার শৈশবের নানা ঘটনার স্মৃতিচারণ করেন। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে ইনটেল চেয়ারম্যান মেয়রের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

এ সময় অন্যান্যের মধ্যে ইনটেল চেয়ারম্যানের আমেরিকান বংশোদ্ভূত স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন। 

জানা যায়, ওমর ইশরাক বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাদেশী-আমেরিকান নাগরিক। তিনি ২০২০ সাল থেকে ইনটেল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০১১ সাল হতে ২০২০ সাল পর্যন্ত মেডট্রনিক নামক একটি মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএন/এএ 

  • সর্বশেষ