শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাটের অভিযোগ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীর অফিস ঢুকে নগদ ৩ লক্ষ টাকা ও বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ২২ আগষ্ট রাতে উত্তরা ৭ নং সেক্টর রোড ৩৪, ১৬ নং বাড়িতে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভুগী উজ্জ্বল মিয়া গত ৩০ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার নং- (১৪/৮৩ )। জানা যায়, মামলা করে ও নিস্তার পাননি উজ্জ্বল মিয়া। মামলা উঠিয়ে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে সন্ত্রাসীরা। তাদের অব্যাহত হুমকি ও অত্যাচারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে নিরীহ উজ্জ্বল মিয়া।
সেখানকার সিসি ফুটেজে দেখা যায় উওরার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রিয়াজ,সাদ্দাম, সুমন আলী, বুলেট,সহ প্রায় ৩০ জনের অজ্ঞাতনামা একটি গ্রুপ উজ্জল মিয়ার অফিস ঢুকে।অফিসে তাকে না পেয়ে তারা উজ্জলের ব্যক্তিগত অফিস কক্ষে প্রবেশ করে সেখান থেকে নগদ টাকা ও বিভিন্ন মামলার লুটপাট করে নিয়ে যায়।এ সময় সন্রাসীরা আশেপাশের লোকজনকে বলে যায়, এই অফিস বন্ধ করে দেয়া হয়েছে। তাদের অনুমতি ছাড়া যেন কেউ অফিসে প্রবেশ না করে।

একাধীক সুত্রে জানা যায়, এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ইশারায় কাজ করে।তাদের মূল কাজই হলো দখল চাঁদাবাজি,মারামারি সহ বিভিন্ন অপকর্ম। এদের বিরুদ্ধে উওরার বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী উজ্জ্বল মিয়া বলেন,দীর্ঘদিন ধরে তার কাছে এ সন্রাসীরা চাঁদা দাবি করে আসছে। পাঁচ লক্ষ টাকা নগদ এবং মাসিক ভাবে তাদের টাকা না দিলে তার ব্যবসা বন্ধ করে দিবে সে সাথে তাকে জানে মেরে ফেলার হুমকি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়