শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০২:১৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন ব্যবহারে নিষেধ করায় বাবার সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: বাবার সঙ্গে অভিমান করে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ফাতিয়া আহম্মেদ সান(১৩) আত্মহত্যা করেছেন। 

সোমবার (১০ জুন) সন্ধ্যায় অবদা রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃতার বাবা মোঃ ফারুক বলেন, সন্ধ্যায় মেয়ে সান হাতে মোবাইল নিয়ে বসে ছিল। আমি মেয়েকে বলেছি, মা এখন পড়ার সময়, মোবাইল ব্যবহার করো না, তোমার লেখাপড়ার নষ্ট হবে। এই বলে আমি নিচে বুথে টাকা উঠাতে যাই। সে সময় ফাতিয়ার মা ছাদে ছিলো। বাসায় কেউ না থাকায় দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়