শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:১৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে চার রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে চার রিসোর্টকে সাড়ে৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।দ্বীপে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বর্জ্য ব্যবস্থানার দায়ে এসব রিসোর্টকে জরিমানা করা হয়।

[৩]বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সেন্টমার্টিনে দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রট নওরীণ হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

[৪]পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানান,অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে এক লাখ টাকা করে, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

[৫]মাজহারুল ইসলাম আরো জানান,সম্প্রতি সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করছে রিসোর্টগগুলো। এতে দ্বীপের পরিবেশ বেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকতা।এসময় অভিযানে সাথে ছিলেন,পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের লোকজন প্রমুখ।

  • সর্বশেষ