শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:২৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক: [২] নানা কারণে আলোচনায় থাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (২৮ জানুয়ারি)। সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এ নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

[৩] গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটিকে হারিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হতে লড়ছেন কাঞ্চন-নিপুণ।

[৪] এবার সমিতির ভোটার ৪২৮জন। তবে ২০১৮ সালে মিশা-জায়েদ কমিটি দ্বারা ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবারও ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।

[৫] গতবারের মতো এবারও সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করছেন।

[৬] তাদের প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সহ-সভাপতি খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অভিনেতা জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী অভিনেতা ফরহান।

[৭] এছাড়া একই প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন- অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, অভিনেতা আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

[৮] এদিকে এ প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছে কাঞ্চন-নিপুণ প্যানেল। সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

[৯] তারকাবহুল এ প্যানেলে যারা রয়েছেন- সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অভিনেতা আজাদ খান।

[১০] একই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন- খল-অভিনেতা অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল-অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল-অভিনেতা গাঙ্গুয়া ও সীমান্ত।

[১১] নির্বাচনে জয়ের ব্যাপারে দুই প্যানেলের প্রার্থীরাই বেশ আশাবাদী। তবে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

[১২] এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

  • সর্বশেষ