শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার তাকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়। জানা যায়, ফুসফুসে সংক্রমণ রয়েছে তার। বুধবার সন্ধ্যা থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিল্পী। সঙ্গীতশিল্পীকে এসএসকেএমের উডবার্ন এ ভর্তি করা হয়েছে।

দু’ দিন আগেই কেন্দ্রের পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করেছিলেন ‘গীতশ্রী’। কেন্দ্রের পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যানের পর মানসিক ভাবে একটু ভেঙে পড়েছিলেন নবতীপর শিল্পী। আনন্দবাজার পত্রিকা

পুরস্কার ঘোষণার এক দিন আগে তাকে জানানো হয়, তিনি পদ্মশ্রী পাচ্ছেন। এই গোটা বিষয় তার কাছে অত্যন্ত অপমানজনক বলে মনে হয়েছে, তাই পুরস্কার প্রত্যাখ্যান করলেন কিংবদন্তী শিল্পী।

১৯৩১ সালে জন্ম নেওয়া সন্ধ্যা মুখোপাধ্যায় প্রথমবারের মতো ১৯৪৮ সালে হিন্দি চলচ্চিত্র 'অঞ্জন গড়' এ কণ্ঠ দেন। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাই চাঁদ বড়াল। তিনি এস ডি বর্মণ, রোশান এবং মদন মোহনের মতো বিখ্যাত সুরকারদের নির্দেশনায় গান গেয়েছেন।

সন্ধ্যা মুখোপাধ্যায় ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মান 'বঙ্গভূষণ' এবং ১৯৭০ সালে 'জয় জয়ন্তী' (সাউন্ড অফ মিউজিকের বাংলা রিমেক) এবং 'নিশি পদ্মা' চলচ্চিত্রের জন্য সেরা নারী প্লেব্যাক গায়িকার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও সংগীত প্রতিযোগিতায় তিনি 'গীতশ্রী' পুরস্কার পেয়েছিলেন। এরপর থেকেই তার নামের সঙ্গে 'গীতশ্রী' শব্দটি জুড়ে যায়।

 

  • সর্বশেষ