শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০৩:২৬ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন সম্পর্কে উদার হয়ে উঠছে কলকাতা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলির তুলনায় কলকাতা যৌন সম্পর্কের বিষয়ে অনেক উদার হয়ে উঠছে। রোববার সেক্সুয়াল প্যাটার্ন অ্যান্ড বিহেভিয়ার অব কলকাতা শীর্ষক এক আলোচনা চক্রে উঠে এলো এই কথা। মানবজমিন

কলকাতার ৫৫ শতাংশ তরুণ-তরুণী বিয়ে নামক প্রতিষ্ঠানটি সম্পর্কে আগ্রহ হারিয়েছেন। ২২ থেকে ৩৫ বছর বয়স্ক তরুণ-তরুণিরা, যাঁরা স্বনির্ভর, তাঁরা বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের ওপর বেশি আস্থাশীল।

এমনকি, কম উপার্জনের তরুণ-তরুণিরাও বিবাহে আস্থা হারাচ্ছেন। এর জন্য হিন্দি এবং বাংলা টেলি সিরিয়ালের প্রভাবকে অনেকটা দায়ী করে সেমিনার স্বীকার করে নিয়েছে ডিভোর্স এর অনুপাতিক হারও এর একটা বড় কারণ।

যৌন সম্পর্কের অবনতি বা যৌন শীতলতার জন্য ডিভোর্সের হার প্রায় ২১ শতাংশে পৌঁছেছে আরবান কলকাতায়। এর ফলেও বিবাহে আগ্রহ কমছে।

৫৫ শতাংশের মধ্যে ৪৮ শতাংশ বিয়ের ক্ষেত্রে সেক্সুয়াল কমপাটিবিলিটিকে গুরুত্ব দিচ্ছেন। ৭ শতাংশ আবার ওয়ান নাইট স্ট্যান্ডে বিশ্বাসী। মনোবিদদের মতে পেশাগত জীবনের অত্যাধিক স্ট্রেস এবং স্ট্রেন এর জন্যে দায়ী। অতিমারি জীবন সম্পর্কে একটি কেয়ার ফ্রি মানসিকতার জন্ম দিয়েছে। তার ফলেও অনিত্যতা সম্পর্কে বিশ্বাসী হয়ে পড়ছে মানুষ এবং চিরন্তন বন্ধনে আর জড়াতে চাইছে না।

বিস্ময়ের ব্যাপার যে ৫৫ শতাংশ বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে বিশ্বাসী তাদের মধ্যে ২৬ শতাংশ অপেক্ষাকৃত ছোট শহর থেকে কলকাতায় এসেছে রুটি রুজির টানে। এদের কাছে বিয়ে মানে একটি নারীদেহ অথবা পুরুষদেহ ভোগ করার লাইসেন্স মাত্র। এঁদের কাছে বিয়ের আলাদা কোনও তাৎপর্য নেই। উত্তরাধিকার প্রশ্নেও এরা নির্বিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়