শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২২, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা দেওয়ায় ‘ভুল’:সতর্ক করল স্বাস্থ্য অধিদফতর

নিউজ ডেস্ক : দেশে চলছে সরকারের করোনা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচিতে একজনকে একইসঙ্গে একাধিক ডোজ দেওয়ার মতো নানা ঘটনা ঘটেছে। এসব ভুল এড়াতে টিকা কেন্দ্রগুলোকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদফতর। ঢাকাপোস্ট

রোববার রাতে অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, টিকা প্রয়োগে ভুলের বিষয়ে স্বাস্থ্য অধিদফতর টিকা কেন্দ্রগুলোকে সতর্ক করেছে। শিগগিরই স্বাস্থ্য অধিদফতর এ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।

সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে, ২২ জানুয়ারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের এক মাদরাসাছাত্রীকে ভুলবশত একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়া হয়। খবর পাওয়ার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ওই ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে সে সুস্থ আছে। ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় সে জন্য প্রতিটি কেন্দ্রকেই সতর্ক করা হয়েছে।

এদিকে ওই ছাত্রীর মা গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। শরীরে প্রচুর জ্বর উঠেছে। কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল জানান, ভুলে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে কিছুই হবে না। কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়