শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০১:২৫ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহত ৭

সুমাঈয়া মিতু: [২] ভারতের মুম্বাইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুনের কারণে দগ্ধ বা আহত হয়েছে অন্তত ১৫ জন। তাদের সবাইকে নিকটবর্তী ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় মুম্বাইয়ের টারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত দিকের কমলা ভবনের ১৮তলায় আগুনের সূত্রপাত হয়। এনডিটিভি

[৩] দগ্ধ হওয়া তিন জনের অবস্তায় গুরুতর এবং তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতালে আনার পর দুই জনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে ভাটিয়া হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।

[৪] নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এটিকে লেভেল-৩ বা বড় ধরনেরআগুন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজে লাগানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিন্তু প্রচুর ধোঁয়া রয়ে গেছে। । এখনো উদ্ধার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়