শিরোনাম
◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা এ কাজ করেছে, তাদের মনুষ্যত্ব বিকৃত : পলাশ

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশের ফেসবুক অ্যাকাউন্টে চোখ রাখলে নিঃসন্দেহে বিস্মিত হবেন যে কেউ। কারণ সেখানে দেখাচ্ছে, ‘রিমেম্বারিং’! যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়।

ফেসবুকে মৃত দেখানোর বিষয়টি নিয়ে জানতে চাইলে পলাশ বলেন, ‘আসলে কিছু বলার নেই। জীবিত মানুষকে মেরে ফেলেছে! আমি ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখন কাজ চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টা ঠিক হয়ে যাবে।’

আক্ষেপের সুরে পলাশ বললেন, ‘কিছু মানুষ রিপোর্টের অপশনে গিয়ে এই অপকর্ম করেছে। আমি মনে করি এটা তারাই করেছে, যাদের মনুষ্যত্ব বিকৃত, যাদের আসলে কোনো ধরণের কাজই নেই। বেকার, বিকৃত মস্তিষ্কের মানুষ তারা। এর বাইরে এমন কাজ করতে পারে না। কারো তো এতো সময় নেই। কোনো একজনের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে রিপোর্ট অপশন খুঁজে তাকে মৃত দেখানোর জন্য ফেসবুকের কাছে জানানোর এই অযথা সময় তো সবার নেই। এখন কী করার!’

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন জিয়াউল হক পলাশ। এরপর আরও বহু নাটকে তার সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে। যদিও তিনি শোবিজে পা রেখেছিলেন একজন নির্মাতা হিসেবে। ক্যাপ্টেন অব দ্য শিপ হয়েও তিনি দেখিয়েছেন নিজের নৈপুণ্য। তার নির্মাণে কয়েকটি নাটক, বিজ্ঞাপনচিত্র হয়েছে প্রশংসিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়