শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারি শিগগির শেষ হচ্ছে না বলছে ‘হু’, ভবিষ্যতে ভয়ানক পরিস্থিতির শঙ্কা বিল গেটসের

রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এমন সময়ে এ সতর্কবার্তা দিচ্ছে, যখন ফ্রান্স, জার্মানি ও ব্রাজিলে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। আরটি

[৩] ‘হু’ প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, এখনই এ মহামারি শেষ হচ্ছে না। ওমিক্রনে হয়তো গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম; কিন্তু এই ধরনের সংক্রমণ মৃদু এমন তথ্য বিভ্রান্তিকর।

[৪] এদিকে সফ্টওয়্যার ম্যাগনেস বিল গেটস বলেছেন, শঙ্কাজনক বিপর্যয় এড়াতে ধনী দেশগুলোর উচিত ভ্যাকসিন তহবিল বৃদ্ধি করা। এতে ভবিষ্যতে ভ্যাকসিন পাওয়া আরো সহজ হবে।

[৫] বিল গেটস বলেন কোভিডের চেয়েও আরো মারাত্মক রোগজীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে বিশ্ব। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো দেড়শ মিলিয়ন ডলার মহামারী প্রস্তুতির কাজে দেওয়ারও ঘোষণা দেন বিল গেটস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়