শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:১৪ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরি ও অপকর্ম ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় মসজিদ

মোঃ শাহজালাল: [২] মসজিদে চুরি ও অপকর্ম হতে পারে এমন চিন্তা করাও যেন মহাপাপ কিন্তু তারপরও সমাজে ঘটছে এমন ঘটনা। আর সেই চুরি ও অপকর্ম ঠেকাতে মসজিদে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

[৩] নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্ব পাড়া মন্ত্রী বাড়ী জামে মসজিদটিকে এখন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

[৪] স্থানীয়রা জানান, নানাখী পূর্ব পাড়া (মন্ত্রী বাড়ী) জামে মসজিদে অতি সাম্প্রতিক মাইকের মেশিন চুরি হওয়ায়, মসজিদের ভিতরে জানালার কাচ সড়িয়ে কে বা কারা ময়লা ফেলার কারণে ও মসজিদের ভিতর বসে গীবত চর্চা বন্ধের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] মসজিদের ইমাম মনির হোসেন বলেন, মানুষের চারিত্রিক অধঃপতন কোন পর্যায়ে পৌঁছিলে মসজিদের মাইক চুরি হয়? মসজিদ কে অপবিত্র করতে মসজিদের ভিতরে জানালা দিয়ে মানুষের বিষ্ঠা ছুড়েন? এসব চুরি ও অপকর্ম ঠেকাতেই মসজিদে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়