শিরোনাম
◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুবিষয়ক প্রত্যাশা নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর তসলিমা নাসরিনকে মৃত ঘোষণা করলো ফেসবুক

জেরিন আহমেদ: [২] তসলিমা নাসরীন ফেসবুকে লিখেছিলেন, ‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। প্রচার হোক যে আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান গবেষণার কাজে। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক। প্রচার হোক, কিছু মানুষও যেন প্রেরণা পায় মরণোত্তর দেহ দানে।

অনেকে কবর হোক চান, পুড়ে যাক চান, কেউ কেউ চান তাঁদের শরীর পোড়া ছাই প্রিয় কোনও জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ আশা করেন তাঁদের দেহ মমি করে রাখা হোক। কেউ আবার বরফে ডুবিয়ে রাখতে চান, যদি ভবিষ্যতে প্রাণ দেওয়ার পদ্ধতি আবিষ্কার হয়!

অসুখ বিসুখে আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওপর নির্ভর করি এবং জীবনের শেষদিন পর্যন্ত করবো। কোনও প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ঠিক যেমন বিশ্বাস নেই কোনও কুসংস্কারে। জীবনের একটি মুহূর্তেরও মূল্য অনেক। তাই কোনও মুহূর্তই হেলায় হারাতে চাই না। মরার পর আমরা কিন্তু কোথাও যাই না। পরকাল বলে কিছু নেই। পূনর্জন্ম বলে কিছু নেই। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবন আমি সারাজীবন অর্থপূর্ণ করতে চেয়েছি। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক।’

 

[৩] এই স্ট্যাটাস দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই ফেসবুক তাকে মৃত ঘোষণা করে তার আইডিতে রিমেম্বারিং ট্যাগ লাগিয়ে দেয়।

[৪] মঙ্গলবার সন্ধ্যায় টুইটারে তসলিমা নাসরীন জানান দেন, তিনি বেঁচে আছেন।

[৫] ফেসবুককে উদ্দেশ্য করে তিনি লিখেন, আমি খুব ভালোভাবে বেঁচে আছি। কিন্তু তোমরা আমাকে স্মৃতির পাতায় নিয়ে গেছো। কী দুঃখজনক সংবাদ! তোমরা কীভাবে এটা করতে পারলে? দয়া করে আমার ফেসবুক একাউন্ট ফেরত দাও।

[৬] সাধারণত ফেসবুকে অ্যাকাউন্টধারী কেউ মারা গেলে এটা কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। তথ্যদানকারীদের প্রোফাইল বিশ্বাসযোগ্য হলে ফেসবুক তথ্যটি গ্রহণ করে এবং মৃত ব্যক্তির একাউন্টে রিমেম্বারিং ট্যাগ লাগিয়ে দেয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়