শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:২৭ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কার উপস্থাপনায় সেলেনা!

বিনোদন ডেস্ক: গত ৩ বছর অস্কার অনুষ্ঠানে ছিল না কোনো উপস্থাপক। তবে কয়েকদিন আগেই জানা গেছে, এবারের অস্কারে থাকছে উপস্থাপক। তবে কে হতে যাচ্ছেন উপস্থাপক তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এবার সেই নামটিও প্রকাশ্যে এলো।

এবারের অস্কার উপস্থাপনা করবেন সেলেনা গোমেজ, তার সঙ্গে থাকবেন তার ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিনেমার সহশিল্পী স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট।—এমনটাই খবর প্রকাশ করেছে গণমাধ্যম ভ্যারাইটি। এছাড়া বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, টম হল্যান্ডও উপস্থাপনা করতে পারেন এবারের আসর। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অস্কার কর্তৃপক্ষ। এবিসি এন্টারটেইনমেন্ট ও হুলু ওরিজিনালের প্রেসিডেন্ট ক্রেইগ এরউইচ জানিয়েছেন, শিগগির উপস্থাপকের বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ ও ২০১৮ সালে অস্কারে উপস্থাপনার দায়িত্ব পেয়েছিলেন জিমি কিমেল। তার উপস্থাপনা প্রশংসিত হয়। তবে এরপর টানা ৩ বছর অস্কারে কোনো উপস্থাপক রাখা হয়নি। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কার আসর এবং ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়