শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:২৮ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুমিনুলের ছবি দিয়ে কলকাতা পুলিশের বিজ্ঞাপন; ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে মিম তৈরি করে জনসচেতনতায় ব্যবহার করে থাকে ভারতীয় পুলিশ। এর আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন মিম তৈরি করলেও এবার তাদের বিষয়বস্তু হয়ে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাঁর এবং কাইল জেমিসনের সেই আলোচিত ছবি নিয়ে মিম তৈরি করেছে কলকাতা পুলিশ। কালের কন্ঠ

মাউন্ট মঙ্গানুই টেস্টে দীর্ঘদেহী কিউই পেসার কাইল জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুল হককে 'লিলিপুট' মনে হচ্ছিল। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেও এই ছবি টুইট করেছিলেন। এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনা সতর্কতার কাজে লাগাল। ছবিতে জেমিসনকে বলা হয়েছে 'করোনার তৃতীয় ঢেউ' এবং মুমিনুলকে দিয়ে 'মাস্ক ছাড়া রাস্তায়' বের হওয়া জনগণ বোঝানো হয়েছে।

এই ছবিটি সোশ্যাল সাইটে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মুমিনুলকে 'অসচেতন পথচারী' হিসেবে উল্লেখ করে তাঁকে অপমান করা হয়েছে। কেউ আবার এতে 'বডি শেমিং' খুঁজে পেয়েছেন। তবে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একটি বড় অংশ ছবিটিকে স্রেফ মজা এবং সচেতনতা হিসেবেই গ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়