শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৫৯ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানির কাছে ক্ষমা চাইলো বরিস সরকার

অনলাইন ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছে বরিস জনসনের সরকার। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় বরিসের সরকারি বাসভবনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করায় দেশটির সরকার এ ক্ষমা চাইলো। ইত্তেফাক

জনসনের কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, গভীরভাবে দুঃখজনক যে এটা জাতীয় শোকের সময় ঘটেছে এবং বরিসের কার্যালয় বাকিংহাম প্রাসাদের কাছে ক্ষমা চেয়েছে।

আজ শুক্রবার টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১৬ মে বরিসের কার্যালয়ে তার স্টাফরা পার্টির আয়োজন করে। তাতে অন্তত ৩০ জন অংশ নিয়েছিলেন। পার্টি ছিল মদ ও নাচের। তাতে ছিলেন না বরিস জনসন।

তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে করোনার বিধিনিষেধ ভাঙার জন্য নানা প্রশ্নের মুখে পড়ছেন বরিস।

এদিকে গত বুধবার ২০২০ সালের মে মাসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টিতে যোগদানের ব্যাপার স্বীকার করে ক্ষমা চেয়ে বরিস বলেন, আমি জনগণের ক্ষোভ বুঝতে পেরেছি।

বুধবার পার্লামেন্টে বরিস বলেন, আমি বুঝি আমার নেতৃত্বের সরকারকে নিয়ে তারা আমার প্রতি ক্ষুব্ধ, কেননা তারা ভাবছে যখন ডাউনিং স্ট্রিটে নিয়মগুলো যারা তৈরি করে তারাই তা সঠিকভাবে মানছে না।

এমন কর্মকাণ্ডে দেশটির প্রধান বিরোধী দলগুলো বরিসের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বিবিসি, এনডিটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়