শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৭:০২ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আল আমীন : ময়মনসিংহ সদরের চায়না মোড়ে এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারী ) বিকাল ৫.৩০ মিনিট দিকে ব্রীজ টোল বক্সের (চায়না মোড়) সড়কের এই ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মোটরসাইকেল আরোহী চাপা দেওয়া ঘাতক ড্রাম ট্রাক পুলিশ দ্রুত সময় আটক করেছে। ড্রাম ট্রাক শম্ভুঘঞ্জ ঝুটমিলের সামনে থেকে আটক করা হয়। ড্রাইভার গ্রেফতারে অভিযান চলছে।

নিহতরা হলেন–ত্রিশাল কালিবাজার সেনবাড়ি এলাকার মোঃ ফজলুল হক ছেলে মৃত বাবু বয়স(২৫),
ত্রিশাল কালিবাজার সেনবাড়ি গ্রামের পিতা সোহরাব উদ্দিন ছেলে মৃত ইয়াসিন বয়স(১৮)। গুরুতর একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালের দিকে তিন বন্ধু (ভাই) মিলে মোটরসাইকেল নিয়ে ময়মনসিংহ বেড়াতে আসছিলেন । তাদের মোটরসাইকেলটি চায়নামোড় এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে ড্রাম ট্রাক জোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ২জন মারা যান। আরোহী আরো ১ যুবক মমেক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

  • সর্বশেষ