শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০১:১১ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবজি খেলতে গিয়ে প্রেম, 'শত্রুকে' বিয়ে করতে ঘরছাড়া তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের কর্ণাটকের তরুণীর সঙ্গে বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গের ধুপগুড়ির যুবকের। নেপথ্যে ভার্চুয়াল গেম অ্যাপ পাবজি।

যুবক সাইনুল আলম জলপাইগুড়ির ধুপগুড়ির ব্লকের আলসিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পাবজি খেলছিলেন। কিন্তু সেই খেলা থেকে বউ পাবেন, এমনটা হয়তো শুরুতে ভাবতে পারেননি তিনি।

সাইনুল জানান, পাবজি খেলার সময়ই আলাপ হয় তরুণী ফ্রিজার সঙ্গে। শুরুতে দুজন ছিলেন একে অন্যের কড়া প্রতিপক্ষ। এরপর ধীরে ধীরে প্রেমে জড়িয়ে পড়েন তাড়া। একপর্যায়ে গত শনিবার ফ্রিজা সাইনুলের বাড়িতে এসে হাজির হন। এরপরই সাইনুলের পরিবার যোগাযোগ করে ফ্রিজার পরিবারের সঙ্গে। শনিবার বিকেলে তাদের বিয়ে হয়।

সাইনুল বলেন, খেলায় আমরা শত্রু ছিলাম। ওকে হারানোই ছিল উদ্দেশ্য। কিন্তু ও খুবই ভালো যোদ্ধা। তাই আলাপ করতে ইচ্ছে হয়। ভালো লাগল। তারপরের ঘটনা তো এখন বাংলা থেকে কর্ণাটক সকলেরই জানা!

সূত্র: সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়