শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ বিরতির পর নতুন বছরে অভিনয়ে ফিরবেন সুমাইয়া শিমু

বিনোদেন ডেস্ক : সুমাইয়া শিমু। তারকা অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ঈদের নাটক 'লাইফ লাইন' দিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি।

এ প্রসঙ্গে শিমু বলেন, ব্যক্তিগত কারণে মাঝে কিছুদিন হয়তো অভিনয়ে বিরতি ছিল। যারা আমার অভিনয় পছন্দ করেন, তারা চাইছিলেন আমি যেন অভিনয়ে ফিরি। কাজ করি না বলে অনেকেই ভেবেছেন, আমি বিদেশে থাকি।

এ প্রজন্মের অনেক পরিচালককে চিনি না। সবার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করলে প্রতিদিনই অসংখ্য ভক্তের মন্তব্য আসে- 'আমি কেন অভিনয় করছি না'? তারা আমাকে মিস করছেন।

এসব মন্তব্যে আমারও মন খারাপ হয়। যে জন্য সবকিছু মিলিয়ে নতুন করে ভাবলাম, যে কাজটা আমি করতে পছন্দ করি কেন সেটা করছি না। সেই চিন্তা থেকেই অভিনয়ে ফেরা। আমি অভিনয়ের মানুষ। দীর্ঘদিন ধরে অভিনয় করছি। যে জন্য অভিনয় থেকে দূরে থাকা কঠিন।

ক্যামেরার সামনে দাঁড়িয়ে একবারও মনে হয়নি, আমার দীর্ঘদিন অভিনয়ে বিরতি ছিল। অভিনয়ের চেনা ভুবনে পা রাখার পর থেকে ভীষণ ভালো লাগছে। মনে হয়েছে, নিজের জায়গায় এসেছি। ভালো একটি কাজের মধ্য দিয়ে বিরতি ভাঙতে পেরেছি বলে এই ভালো লাগা আরও বেড়ে গেছে। সমকাল অনলাইন, যুগান্তর অনলিইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়