শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গীতিকার রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুজন কৈরী : [২] গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাসেল ও’নীল নামে পরিচিত গীতিকার।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৪] রাসেলের পরিবারের বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, রাতের খাবার শেষে নিজের রুমে যান মেহবুবুল হাসান রাসেল। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

[৫] সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৬] গীতিকার রাসেল ও’নীলের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইতোমধ্যে শোক জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিনি লিখেছেন, ‘ফের দেখা হবে বদ ...!! এইটা কি করলি তুই!!’

[৭] রাসেলের কথায় সবচেয়ে বেশি গান গেয়েছেন এই বাপ্পা মজুমদার। তার উল্লেখযোগ্য গানের মধ্যে আছে ‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’ ও ‘মনটা তোমার কেনা’।

[৮] রাসেল একসময় তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন। পরে তিনি এই নামেই পরিচিতি পেয়ে যান। গান লেখার পাশাপাশি রাসেল একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইট হিসেবেও কাজ করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়