শিরোনাম
◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? ◈ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্ত এবং মানুষের লাপগা দৃষ্টান্ত দেখালেন: রিজভী

শিমুল মাহমুদ: [২] বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কীসের সংলাপ, কি নির্বাচন কমিশন গঠন করবেন ? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে। রোববার তিনজন নিহত হয়েছে। এই হচ্ছে তাদের চালচিত্র।’

[৩] সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

[৪] রিজভী বলেন, আজকে ক্ষমতার লোভে এতটাই মত্ত, বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটার ছাড়া তারা নিজেরা নিজেরা খুনোখুনি করছে। সুতরাং বিদায় বেলায়ও হুদা নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত দেখালেন, সেখানেও রক্ত এবং মানুষের লাশ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়