শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার ওপর পরমাণু হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর রজার উইকার বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের শঙ্কা উড়িয়ে দেয়া উচিত হবে না। ইউক্রেনে রাশিয়া হামলা করলে তা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফক্স নিউজ

[৩] মার্কিন কর্মকর্তারা সম্প্রতি জোরেশোরে বলা শুরু করেছেন যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া এবং পরিস্থিতি এমন হলে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া উচিত। পারসটুডে

[৪] চীনের বিরুদ্ধে তাইওয়ান ও হংকং নিয়ে যুক্তরাষ্ট্র একই ধরনের হুমকি সহ বিভিন্ন অবরোধ আরোপের হুমকি টেলিফোনে প্রেসিডেন্ট বাইডেন সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনকে দিয়েছেন।

[৫] একই সঙ্গে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার জন্যে ইসরায়েলের সঙ্গে যৌথ বিমান মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

[৬] রজার উইকার বলেন, রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা আমি উড়িয়ে দিচ্ছি না। আমরা যখন কোনো সম্ভাবনা টেবিল থেকে বাদ দেবো তখনই আমরা ভুল করবো। আমি আশা করব প্রেসিডেন্ট সব অপশন টেবিলে রাখবেন।

[৭] এর আগে সিনেটর উইকার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে বলেছেন, আমি আশা করি ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের বিপরীতে নিজের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। রজার উইকার হচ্ছেন মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান দলের সদস্য। এ কমিটিতে রিপাবলিকান দল থেকে মাত্র দুই জন সদস্য রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়